রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা - হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে পুড়ে যুবকের মৃত্যু ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ দাবি করে ভাইরাল, সেই আইনজীবী রাতে কর্ণফুলীতে আটক জানুয়ারি থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপাতাল সাফ চ্যাম্পিয়নশিপ - শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম Price Sensitive Information of Techno Drugs Ltd. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Coppertech Industries Ltd. ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে পুড়ে যুবকের মৃত্যু

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে এক যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিচে একজনের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে| নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ