রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা - হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে পুড়ে যুবকের মৃত্যু ‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ দাবি করে ভাইরাল, সেই আইনজীবী রাতে কর্ণফুলীতে আটক জানুয়ারি থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপাতাল সাফ চ্যাম্পিয়নশিপ - শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম Price Sensitive Information of Techno Drugs Ltd. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Coppertech Industries Ltd. ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

‘নন-পলাতক আ.লীগের সভাপতি’ দাবি করে ভাইরাল, সেই আইনজীবী রাতে কর্ণফুলীতে আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে থানা পুলিশ।

গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ'রটেক এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিডিএরটেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। তাঁর অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন ওই বাসা ঘেরাও করে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আটক এম কামাল উদ্দিন চট্টগ্রাম জজকোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দাবি করেন। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন এম কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ