রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা সংসদে প্রধানমন্ত্রী: - পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে আর্থিক কেলেঙ্কারিতে বাবা কারাগারে, যা বললেন পূজা চেরি ২৯ এপ্রিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা মে দিবস : - শ্রমজীবী মানুষের অধিকার যেন কিতাবে আছে গোয়ালে নেই! কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান বহুল ব্যবহৃত কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
কর্পোরেট সংবাদ

২০২৩ সালে সোশ্যাল ইসলামী ব্যাংকে বেড়েছে ৪ লাখ নতুন গ্রাহক

কর্পোরেট ডেস্ক : জন্মলগ্ন থেকে সমাজ ও মানুষের কলাণে কাজ করে আসছে দেশের বেসরকারি খাতের অন্যতম আধুনিক, প্রযুক্তি নির্ভর, শরীআ’হভিত্তিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক। গ্রাহকের জন্য অনন্য সব পণ্য ও সেবার উদ্ভাবন করে গ্রাহক সংখ্যা বাড়িয়ে চলেছে প্রতিনিয়ত। ২০২৩ সালেই সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে ৪ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছে।

সোশ্যাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মনে করে গ্রাহকের সাথে ব্যাংকের বন্ধনকে দৃঢ করে তার পণ্য ও সেবা। তাই পণ্য ও সেবার প্রসারে ব্যাংকটি বছরব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করেছে। সকল শ্রেণী-পেশার মানুষের প্রয়োজনকে বিবেচনায় রেখে জনবান্ধব নতুন নতুন সেবাপণ্য প্রবর্তন করেছে ব্যাংকটি। ফলে বিগত বছরে এই ব্যাংকের সাথে জন সম্পৃক্ততা বেড়েছে অনেকগুণ।

সম্পূর্ণ ইসলামী শরী’আহ পরিপালন করা এই ব্যাংক ক্রমান্বয়ে সব ধর্মের মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ব্যাংকের ডিপোজিট গ্রাহক বেড়েছে প্রায় ২০ শতাংশ। ২০২৩ সালে ব্যাংকের সাথে নতুন গ্রাহক যুক্ত হয়েছে ৪ লাখ। এর ফলে ব্যাংকের ডিপোজিটে যুক্ত হয়েছে প্রায় ১০০০ কোটি টাকা। ২০২২ এর তুলনায় ২০২৩ এ বৈদেশিক বাণিজ্য বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ব্যাংকের ডিপোজিট পজিশন স্থিতিশীল রাখতে এই ডিপোজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন গ্রাহক ও নতুন হিসাবের স্থিতির ফলে ব্যাংকে কোনো তারল্য সংকট নেই।

ইসলামী ব্যাংকিং সমগ্র মানব জাতির কল্যাণে কাজ করে। আর সেই কাজটি দক্ষতার সাথে করার মাধ্যমে গ্রাহকের জীবনকে সহজ ও সুন্দর করে মানব কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক। গ্রাহকের আমানতের নিরাপত্তা দেয়া এই ব্যাংক নিজেদের দায়িত্ব বলে মনে করে।

এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম-এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গত ১ বছরে আমরা হকার, ড্রাইভার, রিটায়ার্ড সিটিজেন, প্রবাসী গ্রাহকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য সঞ্চয় স্কিম দিয়েছি, যা গ্রাহকদের মাঝে ব্যাপক সাডা ফেলেছে। আমরা গ্রতিনিয়ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সেবা-পণ্য চালু করছি। ফলে প্রতিনিয়ত উল্লেখযোগ্য সংখ্যক নতুনগ্রাহক আমাদের সাথে যুক্ত হচ্ছেন।

এই সম্পর্কিত আরো

‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

সংসদে প্রধানমন্ত্রী: পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

আর্থিক কেলেঙ্কারিতে বাবা কারাগারে, যা বললেন পূজা চেরি

২৯ এপ্রিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা

মে দিবস : শ্রমজীবী মানুষের অধিকার যেন কিতাবে আছে গোয়ালে নেই!

কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

বহুল ব্যবহৃত কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি