রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
বিশেষ প্রতিবেদন

চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে বহুল আলোচিত অ্যালবিনো (ধলা) মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ স্থানান্তর করা হয়েছে। বর্তমানে নিয়ম অনুযায়ী মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিএলআরআই সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে গত ২১ জুন জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মহিষটিকে তাদের কাছে হস্তান্তর করে। বিরল এই মহিষটির স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার জন্য মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব-এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

প্রাণে বাঁচল সেই মহিষ ‌'ডোনাল্ড ট্রাম্প', যা বলছে বিশ্ব গণমাধ্যম

কমিটির প্রধান গৌতম কুমার দেব জানান, "চিড়িয়াখানা থেকে আনা হওয়ায় প্রাণীটিকে ১৪ থেকে ২১ দিন নিবিড় পর্যবেক্ষণে (কোয়ারেন্টাইন) রাখা হবে। এ সময় তার রোগমুক্ত অবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা দেওয়া হবে। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হলে মহিষটিকে কীভাবে গবেষণার কাজে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

উল্লেখ্য, গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ ছিল। এর অস্বাভাবিক সাদা রঙ, আকর্ষণীয় গঠন ও ঘন লোমের কারণে খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা-র ভাই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে এর নাম রাখেন। বিরল বৈশিষ্ট্যের এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে জিয়া উদ্দিন মৃধা মহিষটি কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামানের কাছে বিক্রি করেন এবং ২৫ মে এটি কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়। তবে ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মনিরুজ্জামানের বাড়ি থেকে মহিষটি উদ্ধার করে। প্রথমে কেরানীগঞ্জ থানা ও পরে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা হলেও, সর্বশেষ উন্নত গবেষণা ও সংরক্ষণের জন্য এটিকে বিএলআরআই-এ পাঠানো হলো।

ডোনাল্ড ট্রাম্প (মহিষ) - উইকিপিডিয়া

 

সর্বশেষ পাওয়া সংবাদ