সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
খেলাধূলা

হেলমেট ছুড়ে মারায় শান্তকে সতর্ক করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : আচরণ বিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের ২৮তম ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে তিরস্কার করা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের শান্তকে। এ ছাড়া শাস্তি হিসেবে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ৪৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন শান্ত। চট্টগ্রামের স্পিনার নিহাদুজ্জামানের বলে স্টাম্পড আউট হবার পর দলের ডাগআউটের কাছাকাছি গিয়ে নিজের হেলমেট ছুড়ে মারেন শান্ত। যা আচরণবিধি ভঙ্গের শামিল।

বিসিবি জানিয়েছে, খেলোয়াড় আচরণবিধির আর্টিকেল ২.২ এর ধারা ভঙ্গ করেছেন শান্ত। এই ধারাটি ক্রিকেট উপকরণের অসম্মান বা অপব্যবহার করা। এজন্য তিরস্কারের পাশাপাশি শান্তর নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। বিপিএলে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন শান্ত।

আচরণবিধির অনুচ্ছেদ ৭.৫ ধারা অনুসারে, সর্বমোট চারটি ডিমেরিট পয়েন্ট হলেই এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।

ম্যাচ অফিসিয়ালদের ভিত্তিতে এই শাস্তির ঘোষনা দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। এমন শাস্তি মেনে নেয়ায় কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

লেভেল ১ ভঙ্গের কারনে সর্বনিম্ন শাস্তি হিসেবে তিরস্কার করা হয়। সর্বোচ্চ শাস্তি হিসেবে খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেয়া হয়।

এই সম্পর্কিত আরো

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল