শনিবার, ১৮ জুলাই ২০২৬
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন ফাইল নেই, ভাস্কর্যও নেই - ঝিনাইদহে বিতর্কিত চত্বর অপসারণে বেরিয়ে এলো দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত Credit Rating Information of Beximco Pharmaceuticals PLC. ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল গ্রেফতার হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা - ৪৫ বছর পর আটক দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর মোজাফফর
advertisement
বিনোদন

ঈদে চমক নিয়ে আসছেন আঁখি-ইমন

বিনোদন ডেস্ক : সংগীতপ্রেমীদের জন্য চমক নিয়ে আসছেন জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন ও খ্যাতিমান গায়িকা আঁখি আলমগীর। এবার দীর্ঘ ১০ বছর পর গায়িকা আঁখির জন্য গান তৈরি করলেন ইমন। গানের শিরোনাম ‘রাজকুমারী’। গানটির সুর ও সংগীতের পাশাপাশি কথাও লিখেছেন শওকত আলী ইমন।

গত ২৫ জানুয়ারি আরটিভির বেঙ্গল স্টুডিওর খোলামাঠে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছে আঁখি আলমগীর নিজেই। তার সঙ্গে মডেল হয়েছেন একদল নৃত্যশিল্পী। মিউডিক ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

গানটি প্রসঙ্গে সম্পর্কে শওকত আলী ইমন বলেন, ‘আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। এর আগেও আঁখির কণ্ঠে আমার করা গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। রিদমিক ধাঁচের ও নাচের এই গানটি আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’

অন্য দিকে আঁখি আলমগীর গানটি প্রসঙ্গে বলেন, ‘এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমনটি চেয়েছি, গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো গান বানিয়েছেন ইমন। এজন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমি নিজেই পারফর্ম করেছি। বড় আয়োজনে এর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস শ্রোতারা নিরাশ হবেন না।’

আগামী গান ও ভিডিও আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা উজ্জ্বল রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ