মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
কর্পোরেট

‘বেস্ট ক্লাইমেট ফোকাস ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট’ স্বীকৃতি পেলো আইপিডিসি

কর্পোরেট ডেস্ক :আইপিডিসি ফাইন্যান্স ‘বেস্ট ক্লাইমেট ফোকাস ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট’ স্বীকৃতি অর্জন করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আর্থিক খাতে গ্রিন ইনিশিয়েটিভ এর চর্চার প্রতি গুরুত্বারোপের মধ্য দিয়ে আইপিডিসি এই পুরস্কার অর্জন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ এনার্জি বিভাগ এবং গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এই স্বীকৃতি প্রদান করে যেখানে সহযোগিতায় ছিল ইউএসএইড এবং অন্যান্য সংগঠন। এই প্রাপ্তি পরিবেশগত দিকে টেকসই উন্নয়নের সাথে ব্যবসায়িক অপারেশন্স এবং ইনভেস্টমেন্ট পরিকল্পনাকে এক সুতোয় গাঁথতে আইপিডিসির প্রতিশ্রুতির প্রতিফলন।

গ্রিন ইনিশিয়েটিভ ও টেকসই আগামী নিশ্চিতকরণের সাথে যুক্ত বিভিন্ন উদ্যোগে আইপিডিসি সবসময়ই ব্যাপক উদ্দীপনার সাথে যুক্ত থেকেছে। গত দুই বছরে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল রেটিং-এ সেরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাতারে আইপিডিসি’র অবস্থান এই স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য টেকসই আগামী গড়ে তুলতে আইপিডিসি’র স্বতঃস্ফূর্ত ভূমিকাকে সুস্পষ্ট করে তুলে ধরেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ