মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
কর্পোরেট

ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন

গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আফতাবনগর এবং মধ্য বাড্ডা এলাকায় আইএফআইসি ব্যাংক পিএলসি’র নতুন এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথ দুটির পৃথকভাবে উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ।              

উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে আরও উপস্থিত ছিলেন প্রদীপ কুমার সাহা, এজিএম (অবসরপ্রাপ্ত), অগ্রণী ব্যাংক; আলী হোসেন, সাবেক চেয়ারম্যান, বাড্ডা ইউনিয়ন; আইএফআইসি ব্যাংকের বনশ্রী শাখার শাখা ব্যবস্থাপক মাসুদ পারভেজ খান ও প্রগতি সরনী শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফসহ অন্যান্য অতিথি, গণ্যমান্য ব্যক্তি, গ্রাহকবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তাগণ।    
 
নতুন এই এটিএম বুথ দুটি চালুর ফলে বাড্ডা ও আশপাশের এলাকার গ্রাহকগণ এটিএম বুথ দুটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ করা ও পিন পরিবর্তনসহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সুবিধাজনক, নিরাপদ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যেই আইএফআইসি ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ব্যাংকিং সেবা সম্প্রসারণ করে আসছে।   

উল্লেখ্য, চলতি বছর দেশব্যাপী দেড়-শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ১৪০০-এর অধিক শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ