মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম
advertisement
কর্পোরেট

কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। এই চুক্তির আওতায় সর্বোচ্চ ৮ শতাংশ সরল সুদে সর্বনিম্ম  ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে।

 সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের (২) পরিচালক একেএম সাইদুজ্জামান ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, এনআরবিসি ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূইয়াসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই স্কিমের আওতায় এনআরবিসি ব্যাংক বার্ষিক কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতাভূক্ত  সকল প্রকার শস্য-ফসল, মৎস্য, প্রাণি সম্পদ, কৃষি ও সেচ যন্ত্রপাতি খাত এবং আয় উৎসারী কর্মকাণ্ডসহ অন্যান্য পল্লী ঋণ খাতে ঋণ বিতরণ করবে। একজন গ্রাহক শষ্য-ফসল খাতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা, আয় উৎসারী কর্মকাণ্ড খাতে ১৫ লাখ টাকা, কৃষ যন্ত্রপাতি খাতে ২০ লাখ টাকা এবং মৎস্য ও প্রাণি সম্পদ খাতে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

এনআরবিসি ব্যাংক সারাদেশে ১০৯টি শাখা ও ৪০০টির বেশি উপশাখার মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করছে। বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের ফলে এ খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে এনআরবিসি ব্যাংকের অবদান আরও জোরদার হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ