বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু ২৭ নভেম্বর থেকে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনি দিয়ে ঘাতককে পুলিশে সোপর্দ এসএমই পণ্য মেলায় এনআরবিসি ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ কৃষি সুরক্ষায় সৌর কোল্ড স্টোরেজ: বাংলাদেশে সম্ভাবনা যাচাইয়ে আন্তর্জাতিক গবেষণা আয়োজন বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd.
advertisement
শেয়ারবাজার

সিএসইর ৭ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন পর্ষদ গঠনে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যারা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৫ জানুয়ারি) সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নতুন পর্ষদ গঠনে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগে অনুমোদন দিয়েছে কমিশন। যারা আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

অনুমোদন পাওয়া ৭ জন স্বতন্ত্র পরিচালকের মধ্যে বর্তমান চেয়ারম্যান আসিফ ইব্রাহিমও আছেন। এ ছাড়া আছেন আব্দুল হালিম চৌধুরী, কাসিফ রেজা চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসাইন (এফসিএ), ইস্তার মহল ও মোহাম্মদ নকিব উদ্দিন খান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ