শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
বিনোদন

বুর্জ খলিফায় শাকিবের ‘রাজকুমার’ ট্রেলার, খরচ কত?

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‌‘রাজকুমার’। তার আগে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় উন্মুক্ত হচ্ছে ট্রেলার। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রচার-প্রচারণা শুরু হবে। বুর্জ খলিফায় সিনেমার প্রচার করতে গেলে কত টাকা খরচ লাগবে, ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন।

বুধবার (২০ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটলে ভার্সেটাইল মিডিয়ার তরফে আয়োজিত হয় ‘ইফতার উইথ টিম রাজকুমার’। আর সেখানেই এমন ঘোষণা দেন সিনেমার প্রযোজক আরশাদ আদনান।

জানা যায়, ভক্তদের জন্য শাকিবের জন্মদিনেই (২৮ মার্চ) আসছে ‘রাজকুমার’র এই চমক।

অন্যদিকে শাকিবের ‘দরদ’ সিনোমর নির্মাতা অনন্য মামুনও একই ঘোষণা দিয়ে রেখেছেন। তিনিও সিনেমাটির প্রচারণা চালাতে চান বুর্জ খলিফায়।

তবে বুর্জ খলিফায় যে কোনো সিনেমা কিংবা বিজ্ঞাপন প্রচারণার জন্য কত টাকা ব্যয় হয়? এমন প্রশ্ন ঘোরপাক খায় অনেকের মনেই।

বিভিন্ন আন্তজার্তিক পোর্টাল ও মাধ্যম হতে জানা গেছে, ১৬৩ তলা বুর্জ খলিফায় একটি বিজ্ঞাপন বা বার্তা দেওয়ার জন্য খরচ হয় আমিরাতি দিরহাম আড়াই লক্ষ থেকে প্রায় এক মিলিয়ন আমিরাতি দিরহাম পর্যন্ত। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লাখ টাকা থেকে শুরু করে প্রায় তিন কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে।

বিভিন্ন বিজ্ঞাপন কিংবা সিনেমা প্রচারের খরচের হিসাব নির্ধারণ করে ‘বুর্জ খলিফা ইন ইমার’। সময় এবং দিনের হিসাব করে এই টাকা নিয়ে থাকে তারা। তবে সাপ্তাহিক ছুটির দিনে এক পরিমাণ অর্থ এবং ছুটির দিন বাদে, ভিন্ন পরিমাণ অর্থ নেয় সংস্থাটি। আর সময়ের হিসাবে এক থেকে তিন মিনিটের কোনো বিজ্ঞাপন বা বার্তা প্রদর্শনের জন্য, এর সমপরিমাণ অর্থ নেয় তারা।

জানা গেছে, ছুটির দিন বাদে, এক থেকে তিন মিনিটের ভিডিও বার্তার জন্য আমিরাতি দিরহাম আড়াই লাখ দিরহাম নিয়ে থাকে। যা বাংলাদেশি টাকাতে প্রায় ৭০ লাখ টাকা। কিন্তু সপ্তাহের ছুটির দিনে সাড়ে তিন লাখ আমিরাতি দিরহাম নেয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা।

সিনেমা, বিজ্ঞাপন কিংবা কোনো বার্তার পুরো প্রদর্শনগুলো পরিচালনা করে দুবাইভিত্তিক মার্কেটিং এজেন্সি ‘মুলেন লো মেনা’। শুধু তাই নয়, লাইভ হওয়ার চার সপ্তাহ আগে অর্থসহ সকল কিছু জমা দিতে হয় তাদের কাছে। পরে সেসব এটির মালিক ‘ইমার প্রপার্টিজ’ দ্বারা অনুমোদন করিয়ে নেয় তারা। এই ভিডিও প্রচারের সময়, ডিসপ্লেতে কোনো মিউজিক যোগ করলে সে ক্ষেত্রে আলাদা কোনো অর্থ দিতে হয় না তাদেরকে।

প্রসঙ্গত, রাজকুমার সিনেমায় শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কোর্টনি কফি। পরিচালনা করেছেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির শুটিং। আসন্ন ঈদুল ফিতরেই এটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

আসামিদের যাতায়াত ভাড়া দিতে পরীমণিকে আদালতের নির্দেশ

কুরআন পড়ে মুগ্ধ হয়ে যা বললেন উইল স্মিথ

জায়েদ খানকে বিয়ে প্রসঙ্গে যা বললেন সায়ন্তিকা

এই সম্পর্কিত আরো

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত