শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল
বিনোদন

মৃত্যুর সংবাদ ছড়ানোর পর অভিনেত্রী জানালেন ‘বেঁচে আছি’

বিনোদন ডেস্ক: একই নামের দুই অভিনেত্রী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভয়ংকর দুর্ঘটনায় প্রায় হারিয়েছেন ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি। অন্যদিকে বলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেত্রীর নামও আঁচল তিওয়ারি। একই নাম হওয়ার ফলেই বিভ্রান্তির সৃষ্টি হয়। ‘পঞ্চায়েত’ অভিনেত্রীর মৃত্যুর খবরে শোরগোল পড়ে নেটপাড়াতেও।

এই দুঘর্টনার সঙ্গে ‘পঞ্চায়েত’ অভিনেত্রীর নাম জড়ানোয়, আঁচল নিজের সোশ্য়াল মিডিয়া স্টোরিতে নিজের জীবিত থাকার কথা জানান। তিনি লেখেন, ‘আই এম আলাইভ’ যার বাংলায় অর্থ ‘আমি বেঁচে আছি’।

আঁচল তিওয়ারি তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন দু’টি পোস্ট । সেখানে দেখা গেল, অভিনেত্রীর দুই বন্ধু এক হিন্দি সংবাদমাধ্যমে প্রকাশিত আঁচলের মৃত্যুর খবর পোস্ট করে স্পষ্ট জানিয়েছেন, ভুয়ো খবর এটা । অভিনেত্রী বেঁচে আছেন । আর সেই পোস্টই নিজের স্টোরিতে শেয়ার করেছেন আঁচল । তিনিও বুঝিয়ে দিলেন, বেঁচে আছেন তিনি ।

এদিকে, ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আঁচল তিওয়ারি। ভয়ংকর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেত্রী। জানা গিয়েছে, খোমুখি ধাক্কা লাগে একটি ট্রাক, একটি এসইউভি আর একটি মোটরসাইকেলের। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গায়ক ছোটু পান্ডেও। দুর্ঘটনায় ভোজপুরি চলচ্চিত্রের ৪ উঠতি তারকাসহ ৯ জন নিহত হয়েছেন।

জানা যায়, ২৬ ফ্রেবুয়ারি অনুষ্ঠান করতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারির সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী ছোটু পান্ডে, গীতিকার সত্য প্রকাশ মিশ্র বৈরাগী ও অভিনেত্রী সিমরন শ্রীবাস্তব।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় শোক প্রকাশ করে লেখেন, ‘কাইমুর জেলার মোহানিয়া থানা এলাকায় এনএইচ২-এ দেবকালীর কাছে একটি ভয়ংকর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

ভয়াবহ ঘটনাটি ঘটে মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে। পুলিশ জানিয়েছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থনের প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুই নারীসহ আটজনকে নিয়ে একটি গাড়ি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিতেই এই দুর্ঘটনা ঘটে। এরপর এসইউভি এবং বাইক উভয়ই অন্য লেনে চলে যায়, যেখানে একটি দ্রুতগামী ট্রাক তাদের সঙ্গে এসে ধাক্কা লাগে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

সড়ক দুর্ঘটনায় দুই নায়িকাসহ ৯ জনের মৃত্যু

বিয়ের পিঁড়িতে বসছেন তাপসী পান্নু

কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই

এই সম্পর্কিত আরো

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত

ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল