সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল ২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: - সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত
খেলাধূলা

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের চ্যাপিয়ন হয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলার বাঘিনীরা।

বুধবার (১৮ জানুয়ারি) বেনোনিতে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে না পেরে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন স্নিগ্ধা পল। এছাড়া দিশা ধিনগ্রা ২০, ইসানি ভাগহেলা ১৭ ও অধিনায়ক গেতিকা ১৬ রান করেন।

বোলিংয়ে বাংলদেশের পক্ষে টাইগ্রেস অধিনায়ক দিশা দুটি ও মারুফা একটি উইকেট শিকার করেছেন।

জবাবে রান তাড়া করতে নেমে দলীয় ২১ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে দিলারা আক্তারকে নিয়ে উড়ন্ত ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। তবে তাদের ৩৮ রানের জুটি ভেঙে যায় ঝোড়ো ব্যাটিং করা স্বর্ণার ১৪ বলে ২২ রানের ইনিংসে।

স্বর্ণার বিদায়ের ঠিক পরের ওভারে ১৭ রান করে সাজঘরে ফেরেন দিলারাও। তবে রাবেয়া খানের ১৮*, দিশা বিশ্বাস ১০ ও মিস্টি সাহার ১৪ রানে ১৭.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেল টাইগ্রেসরা।

আগামী ২১ জানুয়ারি সুপার সিক্স পর্ব শুরু হবে।

আরও পড়ুন:

ব্রাভোর পর ওয়াসিম-পুরানে এমিরেটসের টানা দ্বিতীয় জয়

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে উথাপ্পা পেলেন গ্রিন বেল্ট

এই সম্পর্কিত আরো

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ এপ্রিল

২৬ এপ্রিল প্রাইম ব্যাংকের বোর্ড সভা

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ: সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ই প্রধান লক্ষ্য বাংলাদেশের

নিউইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত