সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত পর্ষদ সভার তারিখ জানালো সালভো অর্গানিক ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: - কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা
খেলাধূলা

ব্রাভোর পর ওয়াসিম-পুরানে এমিরেটসের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক : আবুধাবিতে ৪৯ রানে হারানোর পর শারজা ওয়ারিয়র্সকে এবার ৬ উইকেটে হারালো মুম্বাই এমিরেটস। আইএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলে দুটিই জিতলো তারা।

পাওয়ার প্লেতে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ভালো শুরু করেছিল শারজা। টম কোহলার-ক্যাডমোরের আগ্রাসী ব্যাটিং ছিল দেখার মতো। কিন্তু উপযুক্ত সঙ্গ পাননি তিনি। ১১তম ওভার থেকে প্রায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শারজা। এর মধ্যে জোড়া আঘাত করেন ডোয়াইন ব্রাভো।

৪১ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৫ রানে থামেন ক্যাডমোর। এরপর শেষ দিকে পল ওয়াল্টারের ১৮ বলে ৪ চারে অপরাজিত ২৮ রানে ১৪৬ রানের সম্মানজনক স্কোর করে শারজা।

তাদের ৭ উইকেটের তিনটিই গেছে ডোয়াইন ব্রাভোর পকেটে। দুটি উইকেট নেন ইমরান তাহির।

লক্ষ্যে নেমে বেশি ভুগতে হয়নি এমআই এমিরেটসকে। মোহাম্মদ ওয়াসিম আবারও দারুণ ফর্মে। তার ৩৬ বলে ৪০ রানে জয়ের ভিত গড়ে দল। এরপর নিকোলাস পুরান তোলেন ঝড়। ২১ বলে ১ চার ও ৩ ছয়ে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জেতান ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ৪ উইকেটে ১৪৭ রান করে ফেলে এমআই এমিরেটস।

শারজার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন জুনায়েদ সিদ্দীক।

এই সম্পর্কিত আরো

উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

পর্ষদ সভার তারিখ জানালো সালভো অর্গানিক

ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা ২৭ এপ্রিল

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান ব্যাহত, দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের মানতে হবে যেসব নির্দেশনা

জনগণ হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে: প্রধানমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

২৬ এপ্রিল রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা