শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

ইরানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ফারিণ

বিনোদন ডেস্ক : অভিনয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে ‘ফাতিমা’ সিনেমায় অভিনয়ের জন্য ‘ক্রিস্টাল সিমোর্গ’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন।

‘ফাতিমা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেলেন তিনি। অভিনেত্রী পক্ষ থেকে মঞ্চে এ পুরস্কার গ্রহণ করেছেন সিনেমাটির নির্মাতা ধ্রুব হাসান।

রোববার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পুরস্কার প্রাপ্তির খবর দিয়েছেন ফারিণ নিজেই।

ফেসবুকে ফারিণ লিখেছেন, ‘‘আমার ফিল্ম ‘ফাতিমা’র জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও একদিন থাকতে পারলাম না, কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।”

এ উৎসবে অংশ নিতে ফারিণ ৬ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রদর্শিত ফারিণের চলচ্চিত্রটি। এ বিভাগে প্রতিযোগিতা করেছে এশিয়ান-ইসলামিক দেশের চলচ্চিত্রগুলো।‘ফাতিমা’ সিনেমার জন্য ফারিণ পুরস্কার পান রোববার চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে। কিন্তু সেই পুরস্কার ফারিণের নিজে হাতে গ্রহণ করা হয়নি। অনুষ্ঠানের একদিন আগে ফারিণকে ঢাকায় ফিরতে হয়েছে। তাই ফারিণের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেছেন ‘ফাতিমা’ নির্মাতা ধ্রুব হাসান।

ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’ সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একজন নারীর চ্যালেঞ্জকে ঘিরে। ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন— পান্থ কানাই, ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, আয়েশা মনিকা, এবিএম সুমন প্রমুখ।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন