রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

মসজিদে বিয়ে করলেন স্বাগতা


বিনোদন ডেস্ক:
গত বছরের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। সে অনুযায়ী দ্রুতই শুভ কাজটি সারলেন তিনি। বুধবার (২৪ জানুয়ারি) প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন অভিনেত্রী। ওইদিন দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাগতা।

জানা গেছে, বিয়ের সময় সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিবাহত্তোর সংবর্ধনা। এছাড়া বিয়ের রাতে বন্ধুদের নিয়ে ছোট পরিসরে আয়োজনও ছিল অভিনেত্রীর। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজের পোস্ট করেছেন।

স্বাগতা বলেন, ‘গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সাথে রাজধানীর একটি ক্লাবে যান তিনি। সেখানেই হাসান আজাদের সাথে পরিচয় হয় তার। পরিচয়ের পর অনেকদিন দেখা হয়নি তাদের। তবে নভেম্বরে আবার তাদের দেখা হয়। সে সময় হাসান আজাদ আমাকে (স্বাগতা) বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আমাকে পছন্দ করেন। এরপরেই কথা বলে আমরা সিদ্ধান্ত নেই একসাথে হওয়ার। ’

Imported from WordPress: dhakatoday1706259504sagg.jpg

স্বাগতা একাধারে অভিনয়শিল্পী, উপস্থাপিকা ও গায়িকা। স্বাগতার সব কাজকেই অ্যাপ্রিশিয়েট করেন হাসান। স্বাগতার ভাষায়, ‘আমার কাজকে হাসান সবসময় সাপোর্ট করে, এই বিষয়টি আমার মন ছুঁয়ে যায়।’ তিনি আরো বলেন, ‘সব মিলিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি এক হওয়ার। ভেবেছি আমাদের বোঝাপড়া ঠিকঠাক। একসঙ্গে বাকি জীবন পার করা যায়। সবাই আমাদের জন্য শুভকামনা রাখবেন’

স্বাগতার স্বামীর পুরো নাম ড. হাসান আজাদ। তিনি লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়ালেখা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গে জড়িত রয়েছেন তিনি। ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

উল্লেখ্য, এর আগে স্বাগতা সাত বছর প্রেমের পর বিয়ে করেছিলেন চিত্রগ্রাহক রাশেদ জামানকে। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন