মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা
বিনোদন

মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা’ সিনেমার সাফল্যের পর থিতু হয়ে জীবনকে নিজের মতো করেই দেখতে পছন্দ করেন তিনি। বলা যায়, ক্যারিয়ারে সুসময় পার করছেন তিনি। তার কাজগুলো নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও ক্যারিয়ারের বাইরে বিভিন্ন সময় ব্যক্তিগত নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় এই তারকাকে।

এ জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনেও প্রশ্ন, নতুন করে বিয়ে নিয়ে কি কিছুই ভাবছেন না অভিনেত্রী? ফের বিয়ে করবেন কিনা, এ নিয়ে নানা প্রশ্ন থাকলেও সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন তিনি। সেখানে জানান, মনের মতো জীবনসঙ্গী পেলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

বাঁধন বলেন, আমি আর বিয়ে নিয়ে কিছুই ভাবি না। মাঝে মাঝে মনে হয় একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি।

তিনি বলেন, বিয়ের বিষয়টি এখন মা-বাবার ওপর ছেড়ে দিয়েছি। যদি মনের মতো একজন জীনসঙ্গী খুঁজে পাই, তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। ভবিষ্যৎ নিয়ে এখনো কিছুই নিশ্চিত না। তবে আমি মনের মতো একজন মানুষ খুঁজছি।

সম্প্রতি ‘এশা মার্ডার : কর্মফল’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিব্ধ হয়েছেন এই অভিনেত্রী। চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের রহস্য নিয়ে সাজানো এর গল্প। সানি সানোয়ারের নির্মাণে এতে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে বাঁধনকে। আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

উল্লেখ্যে, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয় বাঁধনের। দাম্পত্য কলহের জেরে মাত্র চার বছর পরই সেই সংসার ভেঙে যায়। এরপর গত ৯ বছর ধরে একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে মা-বাবার সঙ্গে সিঙ্গেল মাদার হিসেবে থাকছেন তিনি।

এই সম্পর্কিত আরো

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা