সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
বিনোদন

নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র তোলা হয়েছে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রার্থী হতে জাতীয় পরিচয়পত্র অনুসারে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা।

এর আগে এই অভিনেত্রী নৌকার মাঝি হতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আসন দুটির কোনোটিতেই মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র তুলেছেন তিনি।

জানা গেছে, মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তার নানাবাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত। আর রাজশাহী-১ আসন তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত। তিনি এই দুই আসনে মনোনয়ন চেয়ে পাননি। শেষ পর্যন্ত তিনি রাজশাহী-১ আসনেই প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন। মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

এর আগে রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত নেতাদের তালিকা প্রকাশের পর, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন কি না- এমন প্রশ্নে মাহি জানান, ‘যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবখানে যেন অংশগ্রহণমূলক নির্বাচন হয়। সেটার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেষ্টা করে দেখতে পারি। তবে এখনো সিদ্ধন্ত নেইনি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আমার পরিবারের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।’

এদিকে রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য। এ ছাড়া এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আখতার ডালিয়া ও তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার