রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
রাজনীতি

রাজনগরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার ভিশন -২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মৌলভীবাজারের রাজনগরে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত করে বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি পরিষদ।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে রাজনগর সরকারি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভাষণ সমূহ গ্ৰন্থের পৃষ্ঠপোষক ও প্রকাশক, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, দেশ উন্নয়নের জোয়ার বইছে। চারদিকে শুধু উন্নয়ন। বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ হবে, তা হয়েছে। এখন আমাদের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মান। কিন্তু সারাদেশে উন্নয়ন হলেও এর থেকে পিছিয়ে আছে আমাদের রাজনগর। আগামীতে আমরা রাজনগর থেকে এমপি প্রার্থী দিব। আমরা আমাদের রাজনগরকে আগের রাজার নগরীতে ফিরিয়ে নিতে চাই।

সমাবেশের উদ্বোধন করেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান খাঁন। রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সল আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ টিপু খাঁন, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাহেল হোসেন, রাজনগর উপজেলা আওয়ামীলীগ সাবেক প্রচার সম্পাদক সাদিকুর রহমান, মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাতির মিয়া, কামারচাক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মনাফ, রাজনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খাঁন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফজর আলী, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনাদি ভূষণ দাশ, মনসুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর নূর বুলু, মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি কায়েছ আহমদ, আওয়ামীলীগ নেতা উমর ফারুখ পাপলু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক হারুন আহমদ, শ্রমিকনেতা রাম লাল দাশ সাধু, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, আওয়ামীলীগ নেতা আব্দুর কাদির, নুরুল ইসলাম কালু, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খাঁন প্রমূখ।

পরে কয়েক হাজার মানুষের অংশগ্ৰহণে শান্তি ও উন্নয়ন মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ