বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আটক ৩, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ - ২৪ বছর পর আবারও বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবেশবান্ধব কারখানায় অনন্য রেকর্ড - দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৯০ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে স্পেন: সেমিফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ইতিহাস এইচএসসি পরীক্ষা - চট্টগ্রাম ছাড়া অন্য সব কেন্দ্রে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য - জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী এক মাস পর সিলেট থেকে উদ্ধার নিখোঁজ দুই শিশুর একজন যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা
advertisement
জাতীয়

আমেনার কাছ থেকে ৫ হাজার টাকার মালা কিনলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কলাতলী ঝিরঝিরি পাড়ার আমেনা খাতুন। বয়স তার ৪০। স্বামীহারা আমেনা খাতুনের ৪ কন্যা নিয়ে সাগরে ঝিনুকের মালা বিক্রি করে পরিবার চালায় সে।

আমেনা খাতুন আজ (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করা কক্সবাজার থেকে রামু পর্যন্ত চলাচল করা উদ্বোধনী ট্রেনের বিশেষ বগিতে ছিলেন। আর সেখানে গিয়েছিলেন ঝিনুকের ডালা নিয়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বগিতে আসেন এবং আমেনা খাতুনের কাছ থেকে ৩৯টি মালা কিনেন। নিজের জন্যে ৪ টি রেখে বাকী মালা সফরসঙ্গীদের উপহার দেন প্রধানমন্ত্রী, টিটিএনকে এমনটাই জানান আমেনা খাতুন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তার কাছে ঝিনুকের বিভিন্ন সামগ্রীর দাম জিজ্ঞেস করেন। এসময় একই বগিতে থাকা আমেনা খাতুনের ৯ বছরের মেয়ে তাহাবিয়া প্রিয়ার কাছ থেকে দুটো শামুক নেন এবং তাকেও ৫ হাজার টাকা দেন। বলেন, দাম নয় উপহার হিসেবে দিলেন এই টাকা। এসময় তাহানিয়া প্রিয়াকে মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে কাছে পেয়ে মা আমেনা আর কন্যা তাহানিয়া প্রিয়ার আনন্দের সীমা নেই। এবং অনেক কথা বলার থাকলেও প্রধানমন্ত্রী কে দেখে সব কথা ভুলে যান বলে জানান আমেনা খাতুন।.

আরও পড়ুন:

ডিসেম্বরেই ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে: রেলমন্ত্রী

কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম: প্রধানমন্ত্রী

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৪০ কর্মকর্তা

সর্বশেষ পাওয়া সংবাদ