শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
সরকারের ‘দুই মাস পূর্তি’: - বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন লেবাননে যুদ্ধবিরতি শুরু: - হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের ব্যাটিং ব্যর্থতায় হারে সিরিজ শুরু বাংলাদেশের আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা: - যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা জোরধার শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত আরও ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী আইসিএসবি ও বিএইউএসটি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
জাতীয়

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র‌্যাব

কর্পোরেট সংবাদ ডেস্ক : পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ছেলে। ছেলে যেন প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে এজন্য মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে ‘বিমানে বোমা আছে’ এমন ভুয়া সংবাদ দেন।

শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এই তথ্য জানান।

র‌্যাব ডিজি বলেন, গতকাল কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বোমা রয়েছে এমন একটি ফোন কল করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। যার ফলে ওই বিমানে যাত্রা স্থগিত করা হয় এবং তিন থেকে চার ঘণ্টা তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। এই ঘটনায় এয়ারলাইন্সের ভাবমূর্তি দেশে ও আন্তর্জাতিকভাবে মারাত্মক ক্ষুণ্ন হয়। ইতোপূর্বেও এ ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল।

তিনি বলেন, এ ঘটনার পরপরই আমরা অনুসন্ধানে নামি। সারা রাত অভিযান পরিচালনা করে আমরা তিনজনকে গ্রেপ্তার করি। এক্ষেত্রে সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদের সহযোগিতা করেছে। এই বিষয়টি একটি দুঃখজনক ঘটনা।

‘ঘটনার তদন্তে জানা যায়, ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকার সঙ্গে এই ফ্লাইটে করে নেপাল যাচ্ছিলেন। বিষয়টি ইমনের মা ও তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধ করার জন্য প্রচেষ্টা চালান। কিন্তু তারা কোনোভাবে সক্ষম হয়নি। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান তাদের পরামর্শ দেন যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানানো হয় বিমানে বোমা আছে তাহলে যাত্রাটা স্থগিত হয়ে যেতে পারে। সে অনুযায়ী ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা থাকার তথ্য জানান।’

উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। পরে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। পরে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করে। সব যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছিল।

এরপর রাত ৭টা ৫৮ মিনিটে নিরাপত্তা তল্লাশি শেষ হয় এবং কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

ডিজি আরও বলেন, এই বিষয়ে আমরা দেশবাসীকে জানাতে চাই, এটি একটি গর্হিত কাজ। এসব কাজে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কোনোভাবেই যেন এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয়। তারপরও গ্রহণ করলে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

এই সম্পর্কিত আরো

সরকারের ‘দুই মাস পূর্তি’: বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

লেবাননে যুদ্ধবিরতি শুরু: হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

ব্যাটিং ব্যর্থতায় হারে সিরিজ শুরু বাংলাদেশের

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা: যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা জোরধার

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত

আরও ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

আইসিএসবি ও বিএইউএসটি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর