December 14, 2025 - 8:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনঅনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান

অনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান

spot_img

বিনোদন ডেস্ক : ২০২১-২২ অর্থবছরে প্রযোজক হিসেবে ‘মায়া’ নামের সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। অনুদানের প্রথম কিস্তির চেক (১৯ লাখ ৫০ হাজার টাকা) ২০২২ সালের ২১ আগস্ট গ্রহণ করেন এই তারকা। এরপর দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন এই নায়ক। অবশেষে অনুদানের টাকা ফিরিয়ে দিলেন শাকিব খান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘শাকিব খান অনুদানের টাকা ফেরত দিয়েছেন। তাঁর নামে কোনো অভিযোগ ছিল না। তিনি নিজ থেকেই টাকা ফেরত দিয়েছেন।’

তিনি বলেন, অনুদান পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ সম্পন্ন করার নিয়ম রয়েছে। যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। কিন্তু সময় পেরিয়ে গেলেও শাকিব সিনেমার কাজ শুরু করেননি আবার সময় বাড়ানোর জন্য কোনো আবেদনও করেননি।

এমন অনেক প্রযোজক আছেন, যাঁরা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ করেননি সিনেমার কাজ। তাঁদেরকে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন বলে জানান মাহবুবা ফারজানা।

তিনি আরো বলেন, ‘পুরোনো অনেকেই আছেন যাঁরা সময় পেরিয়ে গেলেও সিনেমা নির্মাণ করতে পারেননি। তাঁদের আমরা চিঠি পাঠিয়েছি। ইতোমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন। যাঁরা ফেরত দেননি, তৃতীয়বার চিঠি পাঠানোর পর আমরা আইনি ব্যবস্থা নেব।’

মায়া সিনমোটি পরিচালনা করার কথা ছিল হিমেল আশরাফের। ২০২২ সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলন করলেও এরপর এই সিনেমা নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...