শনিবার, ১৮ জুলাই ২০২৬
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন ফাইল নেই, ভাস্কর্যও নেই - ঝিনাইদহে বিতর্কিত চত্বর অপসারণে বেরিয়ে এলো দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত Credit Rating Information of Beximco Pharmaceuticals PLC. ময়মনসিংহ মেডিকেলে নারীসহ ১৪ দালাল গ্রেফতার হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা - ৪৫ বছর পর আটক দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর মোজাফফর
advertisement
সারাদেশ

বগুড়ায় ট্রাক চাপায় ৩ বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাক চাপায় মোটরসাইকেলের আরোহী এসএসসি পরীক্ষার্থী তিন বন্ধু নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা তিনজন বিয়াম ল্যাবরোটরি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত আল হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, রোববার বিকালে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ ব্যানিজ্য মেলা ঘুরতে যাই। মেলা দেখা শেষে রাতের বেলায় বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় পৌঁছালে ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখি।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপসহকা‌রি পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, তারা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় ঢাকাগামী কোচকে ওভারটেক করে সামনে যাওয়ার সময় মোট‌র সাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তা‌দের মৃত্যূ হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শে‌ষে পরিবা‌রের কা‌ছে হস্তান্তর কর হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ