শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ, মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট - সংকট উত্তরণ নাকি গতানুগতিকতার বৃত্তে বন্দি? বাবার স্মৃতি বিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য ক্লোজড নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ভারতের নতুন হাইকমিশনার - একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব
advertisement
সারাদেশ

নড়াইলে ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় গ্রেফতার ৭

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় ওয়ালটন প্লাজায় আলোচিত চুরির ঘটনার সঙ্গে জড়িত ৭ চোরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) দিনভর যশোর ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ছয়টি ল্যাপটপ ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কালিয়া থানার তদন্ত কর্মকর্তা মামলার আইও সুব্রত দেবনাথ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালটন প্লাজায় আলোচিত চুরির ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন-যশোর জেলার কোতোয়ালি থানার নুরপুর উত্তরপাড়া গ্রামের নজরুল শেখের ছেলে লাদেন, খুলনা জেলার দিঘলিয়া থানার হাজি গ্রামের বাবুল মোল্লার ছেলে রাজু মোল্লা, একই গ্রামের হুমায়ূন মোল্লার ছেলে তুয়াস মোল্লা, খালিশপুর থানার কাশিপুর গ্রামের মৃত হান্নান শেখের ছেলে আসলাম শেখ, মৃত নুরুল হক মিয়ার ছেলে বিল্লাল মিয়া, মৃত কাজী আশরাফ হোসেনের ছেলে কাজী ওয়াসিফ হাসান মনির এবং হাউজিং বাজার এলাকার গোলাম আলীর ছেলে কুরবান।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ল্যাপটপ ও মোবাইল উদ্ধারে চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ