মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি: সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর ন্যাশনাল ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী আহসান, ভাইস চেয়ারম্যান রিজওয়ান আদালত অবমাননা - ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক - তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ বিএসইসির কমিশনার হলেন আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দেশের বাজারে কমল স্বর্ণের দাম
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

দেওয়ানগঞ্জে লায়ন্স ক্লাব ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কর্পোরেট সংবাদ ডেস্ক : “সেবাই ব্রত” এই লক্ষ্যকে ধারণ করে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজ এবং মরহুম দৌলত হোসেন চৌধুরী ট্রাস্টের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে সারাদিন ব্যাপী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৪নং হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল বাজারস্থ হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে বিনামুল্যে চক্ষু শিবির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার সেলিম মিয়া, জেলা গভর্নর, জেলা ৩১৫এ১, লায়ন্স ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস’র কর্ণধার লায়ন সাদাত ফেরদৌস ডিস্ট্রিক্ট জোন চেয়ারপার্সন, লায়ন আবু সাউদ ক্লাব সেক্রেটারি, লায়ন্স ক্লাব অফ প্রোটেস্টিং ভয়েজ’র গাইডিং লায়ন ফাহাদ ফেরদৌস, ক্লাব ট্রেজারার লায়ন আতিয়া সিদ্দিকাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা এবং ট্রাস্টি বোর্ড’র চেয়ারম্যান দিলরুবা ইয়াসমিন চৌধুরী।

এখানে বিনামুল্যে ৬০০ জনেরও বেশী রোগীর সেবা দেয়া হয় এবং ছানী রোগীদের পরবর্তীতে লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও জেনারেল হাসপাতালে বিনামুল্যে অপারেশনের প্রতিশ্রুতি দেয়া হয়। চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন লায়ন চক্ষুঃ ও জেনারেল হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ