মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
সারাদেশ

চকরিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ৭

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া বদরখালী ব্রীজের নিচে প্যারাবনে কিশোরীকে গনধর্ষণের ঘটনায় জড়িত ৩জনকে আটক করেছে করেছে চকরিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১২টা থেকে সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল) এসএম রকিব-উর-রাজা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কলেজ পাড়া এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ কাজল(২৩) ও চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ঢেমুশিয়া পাড়ার আবদুস সোবহানের ছেলে মোহাম্মদ শাহাজাহান(২৮), চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকার মোহাম্মদ জিয়াবুলের ছেলে মোহাম্মদ বশির(৪৫),চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবছার উদ্দিনের ছেলে মোহাম্মদ সজীব,চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বশির আহমেদের ছেলে মোহাম্মদ ছোটন, চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ জিয়াবুলের ছেলে মোহাম্মদ তাজুল ও বদরখালী ইউনিয়নের হামিদ।

অভিযুক্তদের আটকে পুলিশকে সহায়তাকারী স্থানীয় যুবদল নেতা বুলবুল সিকদার জানান, আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে তিনজনকে শাপলাপুরের একটি মৎস্য ঘের থেকে আটক করার জন্য পুলিশকে সহযোগিতা করি ও তাদেরকে আটক করতে সক্ষম হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, আজ রাত থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ৭ ধর্ষককে আটক করা হয়েছে। সন্ধ্যার পর আটককৃতদের ব্যাপারে গণমাধ্যমকর্মীদের তথ্য প্রদান করা হবে।
তিনি আরো বলেন, চকরিয়া বদরখালীতে কিশোরী ধর্ষণকারী জড়িত অভিযুক্ত বাকী আসামীদেরকে দ্রুত সময়ে আটকের জন্য অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ