রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

ফাস ফাইন্যান্সের ১ম, ২য় ও ৩য় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ফাস ফাইন্যান্স ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে ৩১ মার্চ’২০২৪ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ৪ টাকা ৮৫ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৯ টাকা ৮৯ পয়সায়।

পাশাপাশি ফাস ফাইন্যান্সের ৩০ জুন, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ৯ টাকা ৩০ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৩৫ পয়সায়।

অন্যদিকে ফাস ফাইন্যান্সের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-৩০সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ১৩ টাকা ৬৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২০ টাকা ৭৪ পয়সায়।

সর্বশেষ পাওয়া সংবাদ