বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আটক ৩, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ - ২৪ বছর পর আবারও বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবেশবান্ধব কারখানায় অনন্য রেকর্ড - দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৯০ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে স্পেন: সেমিফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ইতিহাস এইচএসসি পরীক্ষা - চট্টগ্রাম ছাড়া অন্য সব কেন্দ্রে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য - জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী এক মাস পর সিলেট থেকে উদ্ধার নিখোঁজ দুই শিশুর একজন যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা
advertisement
সারাদেশ

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় মাঠে খেলতে যাওয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ মফিজ উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) দুপুরর ভালুকা উপজেলার উথুরা বাজার থেকে তাকে গ্রেফতার করে ভালুকা মডের থানা পুলিশ।

গ্রেফতারকৃত মফিজ উদ্দিন উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের আজগর আলীর ছেলে।

থানা পুলিশ ও নির্যাতনের শিকার শিশুর পরিবার সূত্রে জানা যায়, ওই শিশুর বাবার (জাহাঙ্গীর আলম) বাগি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ধনুকপুর গ্রামের। তিনি ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে স্থানীয় কারখানায় রাজস্ত্রীর কাজ করে আসছেন। ঘটনার দিন গত বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তার সাত বছরের ওই শিশু অন্যান্য শিশুর সাথে স্থানীয় রোমান কারখানার পিছনের মাঠে খেলতে যায়।

এ সময় মফিজ উদ্দিন ওই শিশুকে কৌশলে পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে মফিজ পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, ওই ঘটনায় মামলা নিয়ে আসামী মফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ