বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের স্বাক্ষর,এমপাওয়ারিং ইয়ুথ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব দেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুর অনুমতি দিল বিএসইসি বিকন ফার্মার উদ্যোক্তা পরিচালকের শেয়ার গ্রহণের ঘোষণা ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা - ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু
advertisement
শেয়ারবাজার

সপ্তাহজুড়ে বেড়েছে সূচক-লেনদেন ও বাজার মূলধন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ৮ হাজার ৪৬৪ কোটি টাকা বাজার মূলধন যোগ হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৮৬৮ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৩২ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৮ হাজার ৪৬৪ কোটি টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৩ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ১ হাজার ৬৯৩ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৮৯ কোটি ৮৩ লাখটাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক .৮৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯২৬ পয়েন্টে এবং ২ হাজার ১৪৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭৯ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ