বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ ঝিনাইদহে শিশু সাবা হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
advertisement
আইন-আদালত

কুমিল্লায় ব্যবসায়ী ফারুক হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

কর্পোরট সংবাদ ডেস্ক: কুমিল্লা মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী ফারুক আহমেদ রাজুকে (২২) হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া, একই উপজেলার মির্জানগর গ্রামের সুমন মিয়া, আবদুল মান্নান ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল শিকদার। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকার জের ধরে ২০১৩ সালের ২ ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ফারুক আহমেদ রাজুকে। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। পরে দেহটি মাটি চাপা দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানির পর আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ