বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ১৪ সেপ্টেম্বর আমরা টেকনোলজিসের বোর্ড সভা ধোবাউড়ায় ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি, উদ্বোধন ১২ সেপ্টেম্বর
advertisement
কর্পোরেট

‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৪’ নভেম্বরে

কর্পোরেট ডেস্ক: Interior Designers Association of Bangladesh- সংক্ষেপে আইডেব বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনারদের নিয়ে ও জন্য গড়া, যারা ২০১৯ থেকে তাদের যাত্রা শুরু করেছে। আইডেব তাদের অনেক দিনের স্বপ্নকে সার্থক করতে নভেম্বর, ২০২৪-এ অনুষ্ঠিত করতে যাচ্ছে “IDAB Excellence in Interior Design Award 2024″ যার সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে আলোচনা হলো ২৯ শে জুন সকাল ১১ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে।

সম্মেলনটি শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু করেন সংস্থাটির সদস্য সচিব জনাব সৈয়দ কামরুল আহসান। এ অনুষ্ঠানে দেশের সমস্ত ইন্টেরিয়র ডিজাইনার ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিশেষে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনের আহব্বায়ক জনাব শফিউল ইসলাম। তিনি এই অনুষ্ঠানটির সম্পূর্ণ পরিকল্পনা সাংবাদিকদের, আমন্ত্রিত বিভিন্ন কর্পোরেট হাউস, সম্ভাব্য স্পন্সর ও ইন্টেরিয়র ডিজাইনার ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ব্যাখ্যা করেন। তিনি আরো বলেন, “ ১৯৮০ সালের পর থেকে এলোমেলো ভাবে এই পেশা এগিয়েছে একটু একটু করে। বর্তমানে দেশে ২৫ লাখ মানুষ এই পেশার সাথে জড়িত। প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছে এই সেক্টরে। বাংলাদেশের বহু ডিজাইনাররা আন্তর্জাতিক ডিজাইনারদের সাথে একই সৃজনশীলতার মানের কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের কোন স্বীকৃতি পাচ্ছে না। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের দেশ ও জাতির সামনে তুলে আনতে চাই এবং তাদের স্বীকৃতি নিশ্চিতকরণে, ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধি ও সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানটি প্রতি বছর চলমান থাকবে বলে জানিয়েছেন সংস্থাটি। বিস্তারিত জানার জন্য www.idabaward.com ওয়েবসাইটে ভিজিট করলে সমস্ত তথ্য পাওয়া যাবে। অংশ নেয়ার জন্য ৩১ শে আগস্ট পর্যন্ত সময় রয়েছে। এক্ষেত্রে ওয়েবসাইটে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। প্রজেক্টে কোন রকম ওয়াটারমার্ক বা লোগো থাকা যাবে না। নকশার প্রভাব, সৃজনশীলতা থেকে শুরু করে দেশীয় ঐতিহ্যকে লালন, পরিবেশগত মূল্যবোধ এবং রং-এর গুণগত ব্যবহারকে বিচার মানদন্ড হিসেবে রাখা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মোট পুরস্কারের মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা। উল্লেখ্য যে, এখানে কোন ফি ছাড়াই যে কোন পেশাগত বাংলাদেশী ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট বা সরকারী লাইসেন্স ধারী প্রতিষ্ঠান অংশগ্রহন করতে পারবেন।

সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জনাব শফিউল ইসলাম। তিনি বিজয়ী প্রজেক্টগুলোকে বাংলাদেশের পক্ষে এশিয়ার সেরা হতে এশিয়া প্যাসিফিক স্পেস ডিজাইনার এসোসিয়েশনের প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করবে বলে জানান। এছাড়াও অনুষ্ঠানটির সব রকম তথ্য ফেসবুকে www.facebook.com/idabaward পেজের মাধ্যমেও পাওয়া যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ