মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

৪ দিনেই ৫০০ কোটি আয়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ

বিনোদন ডেস্ক: মাত্র চারদিনে ৫২০ কোটি ৭৯ লক্ষ টাকা আয় করেছে শাহরুখ খানের ‘জওয়ান’। যা ভারতীয় ছবির ইতিহাসে অদৃষ্টপূর্ব। শুধুমাত্র ভারতেই এই ছবি চারদিনে অতিক্রম করেছে ৩০০ কোটির গন্ডি।

বক্স অফিসে নিজের রেকর্ড নিজেই ভাঙছেন কিং খান। জন্মাষ্টমীর দিন মুক্তি পাওয়ার পর থেকেই প্রতিদিনই গড়ে ১০০ কোটির ব্যবসা করেছে এই ছবি, তবে রবিবার পার করে ফেলল সব রেকর্ড।

এই বক্স অফিস কালেকশনের ফলে জওয়ান হল প্রথম ভারতীয় ছবি যা মাত্র ৪দিনে অতিক্রম করল ৫০০ কোটির গন্ডি।

শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, পাঠান ও জওয়ানের সাফল্যের মধ্যে দিয়ে সে কথাই প্রমাণ করলেন তিনি। এরই সঙ্গে পিছনে ফেলে দিলেন দঙ্গল, বাহুবলীর মতো বড়মাপের ছবির রেকর্ডই। এরকমই চলতে থাকলে ইতিহাসের পাতায় শুধু জওয়ান নয়, নাম লেখাবেন খোদ শাহরুখ। তিনিই প্রথম সুপারস্টার হবেন, একই বছরে যাঁর দুটো ছবি একই সঙ্গে আয় করবে ১০০০ কোটি।

প্রসঙ্গত, অ্যাকশন, রোমান্সে, সামাজিক বার্তার মিশেলে এই ছবির গল্প ও পরিচালকের আসনে বাজিমাত করেছেন অ্যাটলি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোনকে। ক্যামিও চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত।

ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যায় শাহরুখকে, গল্পে রয়েছে বেশ কয়েকটি টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। একদিকে তিনি পুলিশ অফিসার তো অন্যদিকে অপহরণকারী, একদিকে বাবা-ছেলে দুই ভূমিকাতেই তিনি। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন নয়নতারা। অল্প সময়ের উপস্থিতি হলেও নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া থেকে শুরু করে গোটা দেশ।

আরও পড়ুন:

‘পুষ্পা ২’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

রাহুল আনন্দের স্টুডিওতে ফ্রান্সের প্রেসিডেন্ট

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার