বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আটক ৩, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ - ২৪ বছর পর আবারও বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবেশবান্ধব কারখানায় অনন্য রেকর্ড - দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৯০ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে স্পেন: সেমিফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ইতিহাস এইচএসসি পরীক্ষা - চট্টগ্রাম ছাড়া অন্য সব কেন্দ্রে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য - জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী এক মাস পর সিলেট থেকে উদ্ধার নিখোঁজ দুই শিশুর একজন যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা
advertisement
বিনোদন

প্রথমবারের অভিনয় দিয়েই বুসান চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন ফারুকী

বিনোদন ডেস্ক: প্রায় ২৫ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ক্যামেরার পেছনে থেকে অভিনয়শিল্পীদের দিয়ে অভিনয় আদায় করে নিলেও কখনো অভিনয়ের পথটা মাড়াননি তিনি। অবশেষে নিজের পরিচালনায় এলেন অভিনয়ে। প্রথমবারের অভিনয় দিয়েই বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পেয়েছেন তিনি।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির উদ্যোগে ‘মিনিস্ট্রি অব লাভ’ সিরিজের অংশ হিসেবে দুটি সিনেমা নির্মাণ করেছেন ফারুকী। এগুলো হলো ‘মনোগামী’ এবং ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। ১২ জন নির্মাতা ১২টি চলচ্চিত্র নিয়ে আসছেন চরকিতে। পুরো প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’। এটির তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (৩০ আগস্ট) দ্বিতীয় সিনেমাটিতে তার অভিনয়, টিজার এবং বুসান উৎসবের সুখবর একসঙ্গে প্রকাশ করলেন নির্মাতারা।

প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে ফারুকী বলেন, ‘আমি নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকমভাবে মানুষকে স্পর্শ করেছে। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি- এসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব থাকলেও তিশা আমাকে একটা কথা বলে আমার সংশয় দূর করে দেয়। ও বলে, এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেলো, প্লিজ! শুটিং শুরু হয়ে যাওয়ার পর তেমন কোনো আলাদা অনুভূতি হয়নি।

২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ৪ অক্টোবর। ১০ দিনব্যাপী চলা এই উৎসবের পর্দা নামবে ১৩ অক্টোবর। উৎসবে ফারুকীর সিনেমা ছাড়াও বাংলাদেশ থেকে আরও দুটি সিনেমা নির্বাচিত হয়েছে। এগুলো হলো ইকবাল এইচ চৌধুরী নির্মিত ‘দ্য রেসলার’ ও বিপ্লব সরকার পরিচালিত ‘দ্য স্ট্রেঞ্জার’। ছবি দুটি লড়বে সম্ভাবনাময় নির্মাতাদের জন্য নির্ধারিত বিভাগে। আর ফারুকীর ছবিটি নির্বাচিত হয়েছে এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের ‘কিম জিসুক’ বিভাগে। প্রয়াত পরিচালক কিম জিসুকের স্মরণে এ পুরষ্কার চালু করা হয়েছিল। এতে ফারুকীর আলোচিত এই সিনেমা ছাড়াও আরও ৯ জন দাপুটে নির্মাতার সিনেমা জায়গা করে নিয়েছে।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় একজন নামকরা অভিনেত্রী এবং একজন নির্মাতার গল্প বলবেন মোস্তফা সরয়ার ফারুকী। যেখানে ওই নির্মাতা ও অভিনেত্রীর বিয়ের পর বাচ্চা নেওয়া, বাচ্চা নেওয়ার পরের স্ট্রাগল ফুটে উঠবে সিনেমার পর্দায়। অনেকের ধারণা, এটি ফারুকী-তিশারই জীবনের একটি অংশ হতে যাচ্ছে।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ ছাড়াও আছে জাপানের দুটি, কোরিয়ার দুটি এবং চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতের একটি করে ছবি।

সর্বশেষ পাওয়া সংবাদ