বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
রাজনীতি

ঢাকা-১৭ আসনে বিজয়ী আওয়ামী লীগের আরাফাত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার (১৭ জুলাই) রাতে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বনানী বিদ্যানিকেতনে স্থাপিত ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে ভোটের ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনের মোট ১২৪টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

একতারা প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট।

এছাড়া গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান পেয়েছেন ৯২৩ ভোট। ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন পেয়েছেন ৬৪ ভোট। ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞাঁ পেয়েছেন ৫২ ভোট। ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ৪৩ ভোট।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা। এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মাত্র ১২ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এই উপনির্বাচনে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম এবং ট্রাক প্রতীকের মো. তরিকুল ইসলাম ভূঁইয়া।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১