বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
জাতীয়

পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের রাজশাহী, রংপুর ও বরিশাল রেঞ্জসহ উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে সিআইডিতে, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে, বরিশাল রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, হাইওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোজাম্মেল হককে খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে, খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়াকে ঢাকা হাইওয়ে পুলিশে, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জে, রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেনকে রংপুর রেঞ্জে, রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহা. আবদুল আলীম মাহমুদকে এন্টি টেরোরিজমে বদলি করা হয়েছে।

এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল খানকে বরিশাল রেঞ্জে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রখফার সুলতানা খানমকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামানকে বিশেষ শাখাতেই উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতিতে ডিআইজি) আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে এবং ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

সৌদিতে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় রাষ্ট্রদূতের শোক

শিক্ষার গুণগত মান উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

নিবন্ধন পাচ্ছে না গণঅধিকার পরিষদ ও এবি পার্টিসহ ১০ দল

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১