বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

৬৩ বছর পর হলিউডের অভিনেতা ইউনিয়নের ধর্মঘট

বিনোদন ডেস্ক : হলিউডে বাড়ছে অস্থিরতা। এবার ওয়ার্ক আউটের মুখে অভিনেতারা। হলিউডের অভিনেতা ইউনিয়নের নাম স্যাগ-আফট্রা, এই ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় এক লাখ ৬০ হাজার অভিনেতা। সম্প্রতি বেতনবৃদ্ধির দাবিতে ধর্মঘট করতে থাকেন তাঁরা।

অভিনেতাদের দাবি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি অভিনেতাদের ন্যায্য টাকা দেয় না। সাধারণত কোনো ছবি বা সিরিয়াল যখন মার্কিন টেলিভিশনে দেখানো হয়, তখন সেই ছবির জনপ্রিয়তার উপর নির্ভর করে আলাদা করে ইনসেনটিভ দেওয়া হয় অভিনেতাদের। ছবি বা টিভি শো থেকে পেলেও ওটিটি থেকে সেই আয় হচ্ছে না তাঁদের।

অভিনেতাদের আয়ের একটা বড় অংশ আসে এই ইনসেনটিভ থেকে। তবে অভিনেতাদের অভিযোগ, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো কোন ছবি কেমন চলছে, কত ভিউ হচ্ছে, সেই থেকে কত টাকা আয় করছে ছবি, তার নির্দিষ্ট কোনও তথ্য প্রকাশ করা হয় না ও কাজের জন্য ইনসেনটিভ দেওয়া হয় না।

ইউনিয়নের দাবি, স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকেও সেই ইনসেনটিভ দিতে হবে। ইউনিয়নের অভিযোগ, এবিষয়ে প্রথমে তাঁরা স্টুডিও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করেন কিন্তু স্টুডিও কর্তৃপক্ষ তাঁদের কথায় কর্ণপাত করেনি। উপরন্তু তাঁরা সেই খবর ফাঁস করে দিয়েছে বাইরে। তাই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছে ইউনিয়ন, বুধবার রাতে সেই বৈঠকে বসার কথা।

বৈঠকে কি সিদ্ধান্ত হয়, তার উপরেই নির্ভর করবে যে আদৌ ধর্মঘটের পথে হাঁটবে হলিউড, নাকি অন্য কোনও মধ্যপন্থা বাছা হবে। এর আগে, গত মে মাস থেকে হলিউডের লেখকরা ধর্মঘট শুরু করেন। সবমিলিয়ে প্রায় সাড়ে এগারো হাজার গল্পকার ও চিত্রনাট্যকার একসঙ্গে ধর্মঘটে নেমেছেন। বেতনবৃদ্ধিসহ একাধিক দাবি করেন তাঁরা। অভিনেতাদের বৈঠকে যে লেখকদের প্রসঙ্গও উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। ৬৩ বছর পর এভাবে হলিউড ইন্ডাস্ট্রি কার্যত বন্ধ হয়ে গেল।

১৯৬০ সালের পর হলিউডে এমন ধর্মঘট হয়নি। ধর্মঘট চলতে থাকলে ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন সিনেবিশেষজ্ঞরা। তবে সবটাই নির্ভর করছে বৈঠকের পর।

ইউনিয়ন জানিয়েছে, এর ফলে একদিকে যেমন শুটিং বন্ধ থাকবে, অন্যদিকে বড় বড় ছবির প্রিমিয়ারে অভিনেতারা উপস্থিত হবেন না। ছবির প্রোমোশনেও তাদের দেখা যাবে না। এর অর্থ, বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েও প্রোমোশনে যেতে পারবে না।

আরও পড়ুন:

সেন্সর বোর্ড আটকে দিয়েছে অক্ষয়ের সিনেমা

ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে অপু বিশ্বাস

আসছে ‘ট্রিপল আর’ এর সিক্যুয়েল

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত