বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার
আন্তর্জাতিক

চীনে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক: এ বছর চীনের অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বেড়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ । সম্প্রতি দেশটির কাস্টমসের তথ্য সূত্রে এ চিত্র দেখা গেছে। অভ্যন্তরীণ চাহিদা কিছুটা কম থাকা সত্ত্বেও পরিশোধক প্রতিষ্ঠানগুলো এখন বেশকিছু মজুদ গড়ে তুলছে বলে জানা গেছে। খবর রয়টার্স।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য বলছে, জুনে অপরিশোধিত তেলের আমদানি ছিল দিনপ্রতি ৫ কোটি ২০ লাখ ৬০ হাজার টন বা ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার ব্যারেল। মাসিক হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডের চিত্র, যা আগের বছরের জুনের তুলনায় ৬৭ লাখ ২০ হাজার ব্যারেল বেশি। 

অপরিশোধিত তেল আমদানির চিত্র মাসওয়ারি হিসাবেও বেশ ঊর্ধ্বমুখী দেখা গেছে, গত মে মাসের তুলনায় জুনে এটা বাড়তে দেখা গেছে দিনপ্রতি ১ কোটি ২১ লাখ ১০ হাজার ব্যারেল। বছরের প্রথম প্রান্তিকে মোট আমদানির পরিমাণ ছিল ২৮ কোটি ২১ লাখ টন, যা আগের বছরের একই সময়ের ২৫ কোটি ২৫ লাখের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি। 

কমোডিটিস কনসালট্যান্সি ভরটেক্সার পরিসংখ্যান বলছে, জুনের শেষ নাগাদ উপকূলবর্তী অপরিশোধিত তেলের মজুদ দাঁড়াবে ৯৮ কোটি ব্যারেলে। এ সংখ্যাটা ২০২০ সালে পাওয়া সর্বসময়ের বেশি মজুদের রেকর্ড থেকে মাত্র ২ কোটি ব্যারেল কম। অন্যদিকে এ বছর কেরোসিনের চাহিদাও অনেক বেড়েছে। বিশেষ করে কভিড-১৯ জনিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর যাতায়াত বেড়ে যাওয়ায় জ্বালানির চাহিদায়ও উল্লম্ফন দেখা গেছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার