বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

ব্রেস্ট ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী ইভান্স

বিনোদন ডেস্ক : প্রখ্যাত মার্কিন অভিনেত্রী আন্দ্রেয়া ইভান্স মারা গেছেন। রোববার (৯ জুলাই) ব্রেস্ট ক্যানসারের ফলে ক্যালিফোর্নিয়া শহরের পাসাডোনায় অবস্থিত নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৬৬ বছর বয়স হয়েছিল অভিনেত্রীর।

সংবাদমাদ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসকে ইভান্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ম্যানেজার নিক। তিনি বলেন, আমি গত সাত বছর ধরে ইভান্সের সঙ্গে কাজ করছি। তার মাঝে অসাধারণ প্রতিভা রয়েছে এবং তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য পরম আনন্দের।

ইভান্স ১৯৭৯ থেকে ১৯৮১ এবং তারপর ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এবিসি’র ‘ওয়ান লাইফ টু লাইভ’-এ টিনা লর্ডের চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি লাভ করেছিলেন। সিরিজটিতে লর্ডের চরিত্রের জন্য ১৯৮৮ সালে এমি মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী।

১৯৯০ সালে অভিনয় ছেড়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। এরপর চার বছর জনসাধারণের দৃষ্টির বাইরে ছিলেন তিনি। ২০০৮ সালে সংবাদমাধ্যম পিপলের সঙ্গে একটি সাক্ষাৎকারে এ ব্যাপারে তিনি বলেছিলেন, এই হুমকি আমাকে চিরতরে বদলে দিয়েছে।

বিরতির পর ইভান্স ‘এ লো ডাউন ডার্টি শেম’ এবং ‘আইসক্রিম ম্যান’ সিনেমায় ডে টাইম প্রোগ্রামিংয়ে ফিরে আসেন। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এ মুরের চরিত্রে অভিনয় করেন তিনি।

এই অভিনেত্রী ২০১৫ সালে ওয়েব সিরিজ ‘ডিভ্যানিটি’-তে ডিভিয়ানের চরিত্রে অভিনয়ের জন্যও এমি মনোনয়ন পেয়েছিলেন।

আরও পড়ুন:

১১ বছর বয়সেই পারিশ্রমিক ১ কোটি টাকা

তিন মিনিটের আইটেম গানে ৩ কোটি নেবেন ঊর্বশী

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত