বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

কোন ধর্ম পালন করেন, জানালেন দীঘি

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেত্রী দোয়েল ও অভিনেতা স্বামী সুব্রত চক্রবর্তীর মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে ‘তারকাখ্যাতি’ পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাবুলিওয়ালা, চাচ্চু, দাদীমা, ১ টাকার বউ, অবুঝ শিশু এসব চলচ্চিত্রে দীঘির উপস্থিতি ছিল সব শ্রেণীর দর্শকের কাছে প্রশংসনীয়।

তার অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ কমই আছেন। ফলস্বরূপ তার অনুরাগীর সংখ্যাও বেশ। তবে অনেকের মনেই দীঘিকে নিয়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটি হলো— দীঘি হিন্দু না মুসলিম?

কেননা দীঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তীকে হিন্দু ধর্মের অনুসারী বলেন জানেন দর্শক। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঁকি দেয়— কার ধর্ম বেছে নিয়েছেন দীঘি, বাবা নাকি মায়ের?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন দীঘি। তিনি বলেন, অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্নটি উঁকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। তার পর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি। তবে আমি বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার।

প্রসঙ্গত, ছোটবেলায় একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয়েছিল দীঘির। প্রথম কাজেই পেয়েছিলেন জনপ্রিয়তা। তার পরের গল্প সবার জানা। পরিণত বয়সে চিত্রনায়িকা হিসেবে দীঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত ‘তুমি আছ, তুমি নাই’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এর পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে অভিনয় করেছেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত