বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
শেয়ারবাজার

ফ্লোর স্পেস কিনবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্যিক কাজের জন্য ফ্লোর স্পেস কিনবে। কোম্পানিটি ৬ হাজার ৪৭৪ বর্গফুট ফ্লোর স্পেস কিনবে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কুমিল্লা রাজগঞ্জ মনোহারপুরে হিল্টন টাওয়ারের ৬ তলায় ফ্লোর কিনবে। কোম্পানিটির ফ্লোর কিনতে প্রতি বর্গফুট ৩ হাজার ৬৩০ টাকা করে মোট ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় হবে।

চার্টার্ড লাইফ আইডিআর এর অনুমোদন এবং কোম্পানির লিগ্যাল আইনজীবীর মতামত নিয়ে ফ্লোর স্পেস কিনতে পারবে।

সর্বশেষ পাওয়া সংবাদ