মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : - বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: - ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন
ভিডিও গ্যালারী

আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’-এর টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ এর দ্বিতীয় কিস্তি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘পুষ্পা টু’-এর টিজারের।

অবশেষে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন (৮ এপ্রিল) উপলক্ষ্যে প্রকাশ্যে এলো ‘পুষ্পা টু’-এর টিজার। শুক্রবার (৭ এপ্রিল) যা নিয়ে রীতিমত হইচই শুরু হয়ে গেছে দর্শকদের মাঝে।

মূলত ‘পুষ্পা টু’ এর পুরো টিজারই ‘পুষ্পা’ কেন্দ্রিক। ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই টিজার জুড়ে দেখা গেছে, রাতারাতি তিরুপতি এলাকা থেকে উধাও লাল চন্দনের মাফিয়া পুষ্পা। কেউ যখন বলছে পুলিশ গুম খুন করেছে তাকে, তখন অন্য একদল আবার বলছে পুলিশের হাতে খুন হওয়ার ভয়েই এলাকা ছাড়া হয়ে চীন, জাপান কিংবা মালয়েশিয়াতে ঘাঁটি গেড়েছে সে।

এমনকি সাংবাদিকরাও ঠিক করে বলতে পারছেন না কোথায় আছে পুষ্পা? কিন্তু আসলেই কোথায় গেল পুষ্পা? সেই আলোচনাই যখন সবার মুখে মুখে। তখন বন বিভাগের গোপন ক্যামেরা থেকে মিলল পুষ্পা-র সন্ধান!

যেখানে জঙ্গলের বাঘও তাকে দেখে ভয়ে দুই পা পিছিয়ে যায়। এমনই গল্পে ধরা পড়ল ‘পুষ্পা টু’র নতুন টিজার। টিজারে পুষ্পাকে দেখতে দর্শককে অপেক্ষা করতে হয়েছে পাক্কা পৌনে ৩ মিনিট! গত বছরের নভেম্বরে ‘পুষ্পা টু’ শুটিং শুরু করেন নির্মাতা। লুক টেস্ট শেষে শুটিংয়ে অংশ নিয়েছেন আল্লু অর্জুন-রাশমিকাও। বেশিরভাগ অংশের শুটিং হয়ে গেছে। এর মাঝে আছে বেশ কিছু অ্যাকশন দৃশ্য।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। করোনাকালের পরে ‘পুষ্পা’র হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বড় পর্দার সিনেমা। ছবিতে আল্লু ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রী।

প্রথম ছবিতেই যে ‘পুষ্পা’র কাহিনী শেষ হচ্ছে না তা ‘পুষ্পা-দ্য রাইজ’ সিনেমার শেষেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক সুকুমার। তারপর থেকেই সিনেমার দ্বিতীয় পর্ব ‘পুষ্পা-দ্য রুল’ সিনেমার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।

এই সম্পর্কিত আরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আইপিডিসি জয়ীর উদ্যোগ

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

টানা ৪ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন