বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
বিনোদন

পরীমণির জীবনটা আমার মতো: তসলিমা নাসরিন

বিনোদন ডেস্ক : বছরের শেষ দিনে নিজের বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দেন বাংলাদেশের বহুল আলোচিত অভিনেত্রী পরীমণি। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পঞ্চম বারের জন্য ঘর বাঁধেন তিনি। বিয়ে হল, ছেলে রাজ্যের আগমন হল সংসারে। কিন্তু এর মাঝেই এমন কী হল যে, রাজের সঙ্গে সম্পর্ক ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী! সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে সে দেশে। এবার পরীমণির সমব্যথী জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের একাংশের কাছে তিনিও কম মাথাব্যথার কারণ নয়।

পরীমণির সঙ্গে নিজের তুলনা টেনে তসলিমা লেখেন, ‘‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে –। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’’

তসলিমা নিজের পোস্টে অভিনেত্রীকে সাহস জুগিয়ে লেখেন, ‘‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’’

এর আগেও পরীমণির জীবনে ঘটে যাওয়া একের পর এক অঘটনে তাঁকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন জনপ্রিয় এই লেখিকা। পরীমণির সাহস তাঁকে মুগ্ধ করেছিল সে সময়ে। এবারও পরীমণির পক্ষে কলম ধরলেন তসলিমা।

প্রসঙ্গত, মাস কয়েক ধরে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি জানাতে শোনা গিয়েছিল পরীমণিকে। রাজের সঙ্গে পরীমণির বিয়ে নিয়ে প্রথম থেকেই সংশয় প্রকাশ করেছিলেন অনুরাগীদের একাংশ। ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে তিনি বিয়ে করেন ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামিম হাসান, কামরুজ্জামান রনিকে। এঁরা কেউ আমজনতা, কেউ সাংবাদিক, কেউ বা পরিচালক। তবে কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। এ বার রাজের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা নিজমুখে কবুল করলে সেই নিয়ে প্রায় হইচই পড়ে গিয়েছে ওপার বাংলায়। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

মৃণাল সেনের বায়োপিকে চঞ্চল চৌধুরী

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

স্বামী রাজকে জীবন থেকে ছুটি দিলেন পরীমনি

সর্বশেষ পাওয়া সংবাদ