রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত এবার দাম বাড়ল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান
জাতীয়

সিয়াম ধনী-গরিবের মাঝে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

শুক্রবার (২৪ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আসুন আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সকল প্রকার কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।

প্রধানমন্ত্রী বলেন, মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সকলের জীবন মঙ্গলময় হোক।

প্রধানমন্ত্রী আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একইসঙ্গে তিনি মহান আল্লাহতায়ালার কাছে সবার হেফাজত কামনা করেন।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোন সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত

এবার দাম বাড়ল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ অনুচ্ছেদ বাতিল করে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তি

নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান