বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
কৃষি সুরক্ষায় সৌর কোল্ড স্টোরেজ: বাংলাদেশে সম্ভাবনা যাচাইয়ে আন্তর্জাতিক গবেষণা আয়োজন বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি
advertisement
শেয়ারবাজার

সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির বা ১৪.৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আল-হাজ্ব টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আল-হাজ্ব টেক্সটাইল শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩২.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫২.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা বা ১৫.১২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আল-হাজ্ব টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেঙ্গল ইউন্ডস ১৩ দশমিক ৯১ শতাংশ, এডিএন টেলিকম ১০ দশমিক ৫৪ শতাংশ, মুন্নু এ্যাগ্রো ৯ দশমিক ৬৭ শতাংশ, বিচ হ্যাচারী ৭ দশমিক ৯৫ শতাংশ, এপেক্স স্পিনিং ৭ দশমিক ৭৯ শতাংশ, ফাইন ফুডস ৬ দশমিক ৩১ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ৬ দশমিক ২৭ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি ফান্ড ৬ দশমিক ১৫ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পস ৫ দশমিক ৭৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ