রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু ‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা সংসদে প্রধানমন্ত্রী: - পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে আর্থিক কেলেঙ্কারিতে বাবা কারাগারে, যা বললেন পূজা চেরি ২৯ এপ্রিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা মে দিবস : - শ্রমজীবী মানুষের অধিকার যেন কিতাবে আছে গোয়ালে নেই! কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান
আন্তর্জাতিক

১০১ ঘন্টা পর একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশা। তারপরও উদ্ধারকরীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন জীবিত উদ্ধারের। এরই মধ্যে পেরিয়ে গেছে ৪ দিন।

অলৌকিকভাবে ১০১ ঘণ্টা আটকে থাকার পর তুরস্কের একটি পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে ১০১ ঘণ্টা কাটিয়ে একটি ধসে পড়া ভবন থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, মুরাত বেগুল নামে এক উদ্ধারকর্মী বলেছেন, ধসে পড়া ভবনের মধ্যে একটি ছোট ছোট জায়গায় একসঙ্গে থাকা পরিবারের ছয়জনের সবাই বেঁচে ছিলেন।

উল্লেখ্য, সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় মানুষ ঘুমে থাকার সময় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৩ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন:

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৩ হাজার ৭০০

নিউইয়র্কে এবার রাস্তার নাম হচ্ছে ‘বাংলাদেশ’

এই সম্পর্কিত আরো

সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু

‘ইউনিমার্ট ক্রিকেট ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

জমি নিজের নামে রেজিস্ট্রি, দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

সংসদে প্রধানমন্ত্রী: পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে

আর্থিক কেলেঙ্কারিতে বাবা কারাগারে, যা বললেন পূজা চেরি

২৯ এপ্রিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ সভা

মে দিবস : শ্রমজীবী মানুষের অধিকার যেন কিতাবে আছে গোয়ালে নেই!

কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান