বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনি দিয়ে ঘাতককে পুলিশে সোপর্দ এসএমই পণ্য মেলায় এনআরবিসি ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ কৃষি সুরক্ষায় সৌর কোল্ড স্টোরেজ: বাংলাদেশে সম্ভাবনা যাচাইয়ে আন্তর্জাতিক গবেষণা আয়োজন বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC.
advertisement
শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

পুঁজিবাজার ডেস্ক : আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৫টি কোম্পানির ১০ কোটি ৪০ লক্ষ ১০ হাজার ২২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৮৭ কোটি ১২ লক্ষ ২২ হাজার ৩০২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৭.৫৫ পয়েন্ট বেড়ে ৬২৯৪.৭৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৭৭ পয়েন্ট বেড়ে ২২৩০.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৯৯ পয়েন্ট বেড়ে ১৩৭৩.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, বিএসসি, শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক ইন্ডাঃ, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, আমরা নেটওয়ার্ক, সামিট এলায়েন্স পোর্ট ও ইউনিক হোটেল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, বীচ্ হ্যাচারী, রেনউইক যজ্ঞেশ্বর, বিডি থাই ফুড, রিলায়েন্স ইন্সুঃ, কোহিনুর কেমিক্যাল, সামিট এলায়েন্স পোর্ট, অলিম্পিক ইন্ডাঃ, শাইনপুকুর সিরামিকস ও প্রগতি ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রগতি লাইফ ইন্সুঃ, ই-জেনারেশন, এডিএন টেলিকম, আমরা টেকনোলজি, আমরা নেটওয়ার্ক, আইটিসি, আইসিআইসিএল, জাহিন স্পিনিং, জিল বাংলা ও ইস্টার্ন লুব্রিকেন্টস।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৭৩৩৮১৮১১৫৩৩.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ