সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অন্যান্য

ঝিনাইদহে আ’লীগ নেতার মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের একটি আবাসিক এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সে সময় সড়কের দুই ধারে প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছান। ডিপো অপসারণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিক্ষুব্ধরা জানান, মধুপুর চৌরাস্তার মোড়ে আ’লীগ নেতা ঠিকাদার মিজানুর রহমান মাসুম নামে এক ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরি করেন। যা থেকে প্রচন্ড কালো ধোঁয়া বের হয়। এ কারণে এলাকার শতাধিক বিঘা জমির ফসলহানি ঘটে। রান্না করা খাবারের মধ্যে কালো ধোঁয়ার ময়লা-আবর্জনা গিয়ে খাবার নষ্ট হয়ে যায়। মানুষ হাঁপানি, অ্যাজমাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। অসংখ্য মানুষের চোখের সমস্যা হয়েছে। এই সময়ের মধ্যে শিশুসহ অ্যাজমা-হাঁপানিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ঠিকাদারের কাছে অনেকবার বলার পরও তিনি তা কানে নেননি। প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। ফলে উপায় না দেখে এলাকার সহস্রাধিক মানুষ একত্রিত হয়ে সড়কের ওপর পিচের ড্রাম বসিয়ে সড়ক অবরোধ করেন। মহিলারা ঝাঁটা মিছিল করেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মধুপুর চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। খবর পাওয়ার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের দাবির মুখে প্রাথমিকভাবে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

আরও পড়ুন:

মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষ, আহত ১০

রমজানে ঝিনাইদহের ৯৭ হাজার পরিবার পাচ্ছেন কম মূল্যে টিসিবি’র পণ্য

ডিম-টাকার প্রলোভন দেখিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার