মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

জিপিএস যুগে প্রবেশ করলো বাংলাদেশের ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : জিপিএস প্রযুক্তির যুগে প্রবেশ করলো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১২ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনে প্রথমবারের মতো জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়।

এই প্রযুক্তি থেকে ক্রিকেটারদের কাজের চাপ ও সব ধরনের তথ্য পাওয়া যাবে। একজন ক্রিকেটার অনুশীলনের সময় কতটা দৌঁড়াচ্ছেন, তার হৃদস্পন্দনের গতি কত ছিলো, কতটুকু হেঁটেছেন, সব তথ্য জিপিএস প্রযুক্তির মাধ্যমে ড্রেসিং রুমে থাকা ল্যাপটপে স্থানান্তরিত হবে।

ক্রিকেট অপারেশন্স কর্মকর্তারা জানিয়েছেন, এই সিস্টেমে প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভিন্ন ‘অ্যাকাউন্ট’ থাকবে। এটির মাধ্যমে সকল কোচ এবং খেলোয়াড়রা খুব সহজেই সব তথ্য পেয়ে যাবে। একজন খেলোয়াড় ম্যাচ খেলার জন্য ফিট কিনা, সেটি তার নামের পাশে সবুজ-হলুদ বা লাল চিহ্ন দ্বারা বুঝা যাবে। সবুজ মানে ফিট, লাল মানে ফিট নয় এবং হলুদ মানে তার ফিটনেস নিয়ে সন্দেহ আছে। জিপিএস প্রযুক্তিসহ একটি বিশেষ কালো কিট প্রতিটি খেলোয়াড়ের সাথেই সংযুক্ত করা থাকবে।

বাংলাদেশে এই প্রযুক্তিটি নতুন হলেও আন্তর্জাতিক দল এবং খেলোয়াড়রা এই বিশেষ জিপিএস কিট ব্যবহার করে থাকে। অনুশীলনের সময় উপস্থিত ছিলেন একজন প্রযুক্তিবিদ। খেলোয়াড়দের জিপিএস সেটিং বা এর কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানতে সহায়তার করতে তাকে আনা হয়েছিলো।

এদিকে, ম্যাচের মত অনুশীলন দিয়ে শনিবার থেকে আসন্ন এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। হাইব্রিড মডেলে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা। গ্রুপ পর্বে ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে এবং ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের সেরা দুই দল ফাইনাল খেলবে।

আরও পড়ুন:

মাহমুদউল্লাহর বাদ পড়ার কারণ জানতে চেয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

রোনালদোর জোড়া গোলে প্রথমবার চ্যাম্পিয়ন আল নাসর

মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

সর্বশেষ পাওয়া সংবাদ