সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা - পরিসংখ্যান ও সমীকরণে কে এগিয়ে? মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত টানা ২ দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার সঙ্গে তারেক রহমানের আলোচনা শার্শায় ইয়াবাসহ যুবক আটক
advertisement
খেলাধুলা

রোনালদোর জোড়া গোলে প্রথমবার চ্যাম্পিয়ন আল নাসর

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের প্রথম শিরোপা জিতলো আল নাসর। এতে করে সৌদি আরবের ক্লাবে নাম লেখানোর পর প্রথমবারের মতো কোনো শিরোপার স্বাদ পেলেন সিআর সেভেন।

শনিবার (১২ আগস্ট) রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেলেন পর্তুগিজ তারকা। এর আগে রোনালদোর সর্বোচ্চ অর্জন ছিল রানার আপ শিরোপা।

গত বছরের ডিসেম্বরে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিলেও শিরোপাহীন থাকতে হয়েছে পর্তুগিজ ‍সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে। শিরোপা খরা কাটাতে আরব কাপে অবশ্য নিজের শতভাগ উজাড় করে দিতে ভুল করেননি এই তারকা ফুটবলার। এবার তার নৈপুণ্যেই প্রথমবারের মত আরব কাপের শিরোপা জিতল আল নাসের।

এর আগে কখনও প্রতিযোগিতাটির ফাইনালেও উঠতে পারেনি সৌদি প্রো লিগের ক্লাবটি। ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার জিতেছেন রোনালদো।

কিং ফাহাদ স্টেডিয়ামে জমজমাট ফাইনালটি প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। এরপর ম্যাচের ৫১তম মিনিটে আল নাসেরকে প্রথম ধাক্কা দেয় আল হিলাল। শুরুতে গোল করে এগিয়ে যায় দলটি। গোল হজমের পর ফের ধাক্কা খায় আল নাসের। ম্যাচের ৭১তম মিনিটে আব্দুলেলাহ আল আমরি সরাসরি লাল কার্ড দেখলে মহাবিপাকে পড়ে তারা। একজন খেলোয়াড় কমে যাওয়ায় শিরোপার স্বপ্ন আরও ফিকে হতে শুরু করে আল নাসেরের। তবে যে রোনালদো আছেন তাদের এত দুশ্চিন্তা কিসের। ম্যাচের ৭৪তম মিনিটে রাইট ব্যাক সুলতান আল ঘানামের ক্রস থেকে দলকে সমতায় ফেরান এই পর্তুগিজ তারকা।

নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দলকে এগিয়ে নেন ৩৮ বছর বয়সী রোনালদো। ম্যাচের ৯৮তম মিনিটে জয়সূচক গোলটি আসে তার পা থেকেই। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে চোট নিয়ে মাঠ ছেড়েছেন রোনালদো। যা টিম ম্যানেজমেন্টের জন্য দুশ্চিন্তার কারণ। দুদিন বাদেই যে সৌদি প্রো লিগের নতুন মৌসুমের খেলতে নামবে দলটি।

আরও পড়ুন:

বিশ্বকাপ টিকিট বিক্রি শুরু ২৫ আগস্ট

শাস্তি পেলেন মার্সেলো !

মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

সর্বশেষ পাওয়া সংবাদ