শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

ঝড়ো ব্যাটিংয়ে উথাপ্পাকে ভিন্স-এরাসমাসের পাল্টা জবাব

স্পোর্টস ডেস্ক : রবিন উথাপ্পার ঝড়ো ফিফটিতে ভর করে গালফ জায়ান্টসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল দুবাই ক্যাপিটালস। কিন্তু ভিন্স-এরাসমাস ঝড়ে উথাপ্পার সেই ফিফটি কোনো কাজে এলো না। শেষ হাসি হাসে ভিন্সের দুবাই।

আইএলটি-২০ এর পঞ্চম ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৮২ রান করে। রান তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে গালফ ৬ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দুবাই।

৫৬ বলে ৭টি চার ও ৩টি ছয়ে ৮৩ রানে অপরাজিত ছিলেন ভিন্স। তাকে আউটই করতে পারেনি গালফের বোলাররা। ভিন্স থেকেও এক ধাপ এগিয়ে জেরাড এরাসমাস। মাত্র ২৮ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৫২ রান করেন। এই দুজনের ফিফটিতে ৬ উইকেটে জিতে মাঠ ছাড়ে ফ্র্যাঞ্চাইজিটি।

গালফের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মুজিব উর রহমান। ১টি উইকেট নেন রভম্যান পাওয়েল।

এর আগে গালফের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন উথাপ্পা। ৪৬ বলে ৭৯ রান করেন তিনি। উথাপ্পার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ২টি ছয়ে। এ ছাড়া রভম্যান ৩৮ ও সিকান্দার রাজা ৩০ রান করেন। তাতে ১৮৩ রানের লক্ষ্য দিতে পারে দলটি।

দুবাইয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রেহান আহমেদ। ২টি উইকেট নেন রিচার্ড গ্লেসন। ১টি করে উইকেট নেন সঞ্চিত শর্মা ও ডেবিড ভিসা।

সর্বশেষ পাওয়া সংবাদ